ভারতের রাজধানী দিল্লিতে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে বিক্ষোভের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলের কয়েকজন নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। আকাশবাণী ভবনের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিরোধী নেতাদের অভিযোগ, নির্বাচনে 'ভোট চুরি' হয়েছে এবং তারা প্রধান নির্বাচন কমিশনারকে এ বিষয়ে জানাতে চান। রাহুল গান্ধী বলেন, বিরোধীরা 'গণতন্ত্র রক্ষার' জন্য আন্দোলন করছেন এবং বিজেপি দেশের গণতন্ত্র 'শেষ করে দিয়েছে'।












