পটুয়াখালীর বাউফলে যুবদল নেতা রমিজ মৃধা (৩৫) কে ২৯ আগস্ট রাতে চরকচুয়া গ্রামে ধারালো অস্ত্রে আক্রমণ করা হয়। প্রতিবেশী জিসান মৃধা (২০) এর হামলায় রমিজের হাতের রগ কেটে যায় এবং শরীরে বিভিন্ন জখম হয়।
আহতকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। এলাকাবাসী জানান, রমিজ আগে জিসানকে মাদক ও চুরির অভিযোগে বকাঝকা করেছিলেন, যা হামলার কারণ হতে পারে।









