নিরাপত্তা জোরদার, চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়নের লক্ষ্যে পাকিস্তান ইরানের সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ সীমান্তপথে বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। এতে প্রায় ২ হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।
বেলুচিস্তান প্রদেশের গাবদ-রিমদান ও তাফতান সীমান্তপথে এই স্থগিতাদেশ কার্যকর হয়েছে। উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছে এবং দ্রুত বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি দীর্ঘায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও দাম বৃদ্ধির আশঙ্কা রয়েছে।










