নওগাঁর মান্দা উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে তিন ব্যক্তি এক বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের চেষ্টা করেন। ঘটনাটি ২৯ আগস্ট দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের পারইটঙ্গী গ্রামে ঘটে। আসামিরা মাদক উদ্ধারের ভান করে বাড়িতে প্রবেশ করে শোকেস থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের ধরে ফেলেন এবং পুলিশের হেফাজতে নেওয়া হয়।
আটকরা হলেন এনামুল হক (৩২), মানিক হোসেন (৩২) ও মুন্না হাসান (৩৫)। পুলিশ তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, একটি হাতকড়া এবং ২ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার জব্দ করেছে।









