জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মন্তব্য করেছেন যে নারী হওয়ার কারণে তাকে পুরুষ পূর্বসূরিদের তুলনায় গৃহস্থালি কাজ ও সাজসজ্জায় বেশি সময় ব্যয় করতে হয়। তিনি বলেন, সকালে উঠে নাশতা তৈরি ও থালাবাসন ধোয়ার পর মেকআপ নিতে পুরুষ প্রধানমন্ত্রীর চেয়ে প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা বেশি সময় লাগে।
তার এই মন্তব্যে জাপানে লিঙ্গভিত্তিক ভূমিকা, সময় ব্যবস্থাপনা ও কর্মদক্ষতা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই বক্তব্য সেকেলে লিঙ্গভিত্তিক ধ্যানধারণা ও অতিরিক্ত কর্মঘণ্টার সংস্কৃতিকে উৎসাহিত করছে।







