ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'ক্যাবল সেলস কোঅর্ডিনেটর' পদে ১ জন নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
এই পদের জন্য বিএসসি/এমএসসি/এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। ক্যাবলের ধরন, স্পেসিফিকেশন এবং ব্যবহার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। কমপক্ষে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা এবং ২৫ বছর বয়সসীমা চাওয়া হয়েছে। মাসিক বেতন ৬০,০০০ থেকে ১,০০,০০০ টাকা। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মুনাফার অংশ, বিমা, মোবাইল বিল, ভ্রমণ ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা রয়েছে। কর্মস্থল ঢাকা।





