ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শনিবার রাতে একটি মোটরসাইকেল ও অজ্ঞাত যানবাহনের মুখোমুখি সংঘর্ষে একই গ্রামের তিন যুবক নিহত হয়েছেন।
ঘটনাস্থলেই চয়ন মোল্লা (২৩) নিহত হন, আর নয়ন মোল্লা (২১) ও সিয়াম (২২) গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে মৃত্যু বরণ করেন।









