মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বাজছে। শান্তি আলোচনার বদলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, তারা ইরানের বিরুদ্ধে আবারও একটি পূর্ণমাত্রার ও বিধ্বংসী সামরিক অভিযানের চূড়ান্ত ছক কষছে।
দোহা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি আল জাজিরাকে দেওয়া মন্তব্যে এই আশঙ্কার কথা প্রকাশ করে সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল সফর, মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী মোতায়েন এবং বিভিন্ন মিশন ও ঘাঁটি থেকে কর্মী সরিয়ে নেওয়ার মতো পদক্ষেপগুলো নতুন সামরিক অভিযানের প্রস্তুতি নির্দেশ করে। বিশ্লেষকদের আশঙ্কা, এই সংঘাত পূর্বের যেকোনো লড়াইয়ের চেয়ে বেশি বিপজ্জনক হতে পারে।







