হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৪ জন মারা গেছে, মোট মৃত্যু ৯৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয় ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনের, নিশ্চিত রোগী ১৯ হাজার ২১৮ জন।
হামের উপসর্গে চারজনের মধ্যে দুজন বরিশাল, একজন ঢাকা, একজন সিলেট বিভাগের। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫১ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেয়।






