গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট ৩৮৪ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে নতুন করে দুই হাজার ২৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুইজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন, খুলনা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে দুইজন ও রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে। ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বোচ্চ ৬০৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।











