আপনার প্রকৃত বয়স যা-ই হোক না কেন, শরীর কি তার চেয়ে দ্রুত বুড়িয়ে যাচ্ছে? কিছু লক্ষণ দেখে তা বোঝা সম্ভব। হাতের আঁকড়ে ধরার শক্তি কমে যাওয়া, সিঁড়ি ভাঙতে কষ্ট হওয়া, হাঁটার গতি কমে যাওয়া, ভারসাম্য হারানো, ঘুমের মানে অবনতি, পেটের চারপাশে চর্বি জমা, সামান্য আঘাতেই কালশিটে পড়া এবং ত্বকে বলিরেখা বা কুঁচকে যাওয়া—এগুলো সবই দ্রুত বার্ধক্যের ইঙ্গিত হতে পারে।
জীবনযাপনে পরিবর্তন এনে, যেমন নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার গ্রহণ, পর্যাপ্ত ঘুম এবং ত্বক সুরক্ষার মাধ্যমে এই প্রক্রিয়া ধীর করা সম্ভব।











