যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকছে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব হামলায় দেশটির স্থাপনা ধ্বংস হলেও তেহরানকে থামানো যাচ্ছে না। বরং ভবিষ্যতে হামলার আশঙ্কায় পারমাণবিক অস্ত্রকে নিরাপত্তার একমাত্র ঢাল হিসেবে দেখছে দেশটি।
এই পরিস্থিতিতে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করলে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলের বড় পরাজয় হবে। এতে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যেও বড় পরিবর্তন আসতে পারে।







