হলিউড অভিনেত্রী মার্গারেট কোয়ালি এবং গ্র্যামিজয়ী সংগীতশিল্পী জ্যাক অ্যান্টোনফ তিন বছরের সংসার ভেঙে বিচ্ছেদের পথে হাঁটছেন। শুক্রবার (৩০ অক্টোবর) নিউইয়র্কের আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন জমা দিয়েছেন তারা। ব্রুকলিনের কিংস কাউন্টি সুপ্রিম কোর্টে জমা দেওয়া এই আবেদনটি আপত্তিহীন বিবাহবিচ্ছেদের মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
২০২১ সালে নিউ ইয়র্কের একটি পার্টিতে তাদের পরিচয় হয় এবং পরে তারা একসঙ্গে বসবাস শুরু করেন। ২০২২ সালের মে মাসে বাগদান এবং ২০২৩ সালের আগস্টে তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে সম্প্রতি জ্যাককে একা দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল।



