হরমুজ প্রণালীতে ক্রমবর্ধমান উত্তেজনার মুখে যেকোনো সামরিক সংঘাত মোকাবিলায় ইরান আগের চেয়ে বেশি প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমাদ ভাহিদি। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমকক্ষ যুদ্ধ পরিচালনার মতো সর্বাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইরানের হাতে রয়েছে।
আইআরজিসি প্রধানের এই বার্তা হরমুজ প্রণালিকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতি যেকোনো সময় দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে বলে ইঙ্গিত দেয়।










