হরমুজ প্রণালিতে আবারও একটি বিদেশি তেলবাহী জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেলে ইরানের নৌবাহিনী জানায়, প্রণালিটি অবৈধভাবে অতিক্রমের চেষ্টাকালে একটি তেলবাহী ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হয়ে আগুনে জ্বলতে শুরু করে।
ইরানি নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি নেভিগেশন সিস্টেম বন্ধ রেখে সংরক্ষিত এলাকা দিয়ে পারাপারের চেষ্টা করছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর ওই অঞ্চলে নৌপথে উত্তেজনা সৃষ্টি হয়েছে।







