অভিনেত্রী মেহজাবীন চৌধুরী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ভিউ, লাইক বা সামান্য অর্থ উপার্জনের জন্য কাউকে হেয় করার উদ্দেশ্যে এ ধরনের কনটেন্ট তৈরি ও প্রচার কোনো বিনোদন নয়, বরং এটি একটি গুরুতর অপরাধ।
বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পোস্টে মেহজাবীন এই প্রতিক্রিয়া জানান। তিনি প্রশ্ন তোলেন, সামান্য অর্থ উপার্জনের জন্য একজন মানুষের অপমানকে কনটেন্ট তৈরির উপকরণ হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য। তিনি আরও বলেন, শুধু কনটেন্ট তৈরি করাই নয়, সেগুলো শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রবণতাও সামাজিক সমস্যা।



