ভারতের মিরাটে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায়, স্থানীয় আদালত মার্চেন্ট নেভি কর্মকর্তা সৌরভ রাজপুতকে হত্যার দায়ে তার স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। দুই সপ্তাহ আগে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং বুধবার এই সাজা ঘোষণা করা হয়।
জেলা জজ অরবিন্দ কুমার মিশ্রের আদালতে ১২৬টি শুনানি এবং ২২ জনের সাক্ষ্যগ্রহণের পর এই রায় প্রদান করা হয়। এই ঘটনাটি ভারতে চাঞ্চল্য সৃষ্টি করেছে।












