রজনীকান্ত অভিনীত 'জেলার' সিনেমার সাফল্যের পর এবার মুক্তি পেল 'জেলার ২'-এর ট্রেলার। আগামী ১৫ অক্টোবর মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় রজনীকান্তের পাশাপাশি মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালন এবং অতিথি শিল্পী হিসেবে মোহনলালের উপস্থিতি ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। ট্রেলারটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে।
ট্রেলারে রজনীকান্তকে অ্যাকশন ও স্টাইল স্টেটমেন্টে ভরপুর লার্জার দ্যান লাইফ অবতারে দেখা গেছে। তার নতুন কৌশল শত্রুদের মনস্তাত্ত্বিক খেলাকে 'সেকেলে' বলে উপহাস করে এবং সবাইকে এক জায়গায় জড়ো করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার ইঙ্গিত দেয়। ভক্তরা আশা করছেন, 'জেলার ২' রজনীকান্তের ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলক হবে এবং এটি হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে।










