ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সংঘাত বৃদ্ধির কারণে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের বাসা থেকে কাজ করতে বলা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি সম্পর্কে অবগত ছয় ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।
সৌদি আরবের উপসাগরীয় উপকূলের ধাহরানে অবস্থিত আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেওয়ার এই নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হুথিদের হামলায় আরামকোর স্থাপনা ও দেশটির বিভিন্ন বিমানবন্দর লক্ষ্যবস্তু হয়েছে।












