জনপ্রিয় বলিউড সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ২০২৮ সালে উৎসবটির ৮১তম আসরে প্রদর্শিত হবে শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জি অভিনীত এই সিনেমাটি।
স্কটল্যান্ডের মনোরম লোকেশনে ধারণ করা দৃশ্যগুলো ছিল ছবিটির বিশেষ আকর্ষণ। আইলিয়ান ডোনান ক্যাসল, গ্লেনকো, ট্যানটালন ক্যাসল ও ইনচমাহোম প্রাইরির মতো দর্শনীয় স্থানে ছবিটির শুটিং হয়েছিল। এই সিনেমাটি স্কটল্যান্ডে বড় পরিসরে শুটিং করা প্রথম ভারতীয় সিনেমাগুলোর মধ্যে অন্যতম।







