সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে ঢাকা থেকে ১৩৫টি ফ্লাইট স্থগিত বা বাতিল করা হয়েছে। এতে সরাসরি ও ট্রানজিট রুটের ২০ হাজার ৬৭২ জন যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে ৬২টি সরাসরি এবং ৭৩টি ট্রানজিট ফ্লাইট ছিল।
ইয়েমেনি হুতিদের হামলার কারণে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও কিছু ফ্লাইট চালু হয়েছে, তবে নতুন হামলার আশঙ্কায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ আজ রাতে একটি বৈঠকে বসবে ফ্লাইট চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে।









