বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে দরপতন দেখা গেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্পট মার্কেটে রুপার দাম ২.৪ শতাংশ কমে প্রতি আউন্স ৫২.৬৭ ডলারে নেমেছে। একই সময়ে প্লাটিনামের দাম ২.৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৫০২.৬১ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, প্যালাডিয়ামের দামও কমেছে। ধাতুটির স্পট মূল্য শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২.৫৫ ডলারে নেমে এসেছে। এছাড়া, স্পট গোল্ডের দাম ১.১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২২.১৯ ডলারে দাঁড়ায়।










