ঝৌ ছুনফেই, যিনি একসময় দৈনিক মাত্র ১ ডলার ২০ সেন্ট মজুরিতে কারখানায় কাজ করতেন, তিনি এখন চীনের সবচেয়ে ধনী নারী। লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা এই ৫৬ বছর বয়সী নারী বর্তমানে ১২৭ বিলিয়ন ইউয়ান (প্রায় ১৪.২০ বিলিয়ন পাউন্ড) সম্পদের মালিক।
হুরুন রিচেস্ট উইমেন ইন চায়না ২০২৬ তালিকায় তিনি শীর্ষস্থান ফিরে পেয়েছেন। ১৯৯৯ সাল থেকে এই তালিকা প্রকাশ করা হচ্ছে। ঝৌয়ের এই উত্থান স্মার্টফোন শিল্পের বিকাশের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত, বিশেষ করে অ্যাপলের জন্য কাচ সরবরাহকারী হিসেবে লেন্স টেকনোলজির সাফল্য তাঁর সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।









