শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (১ নভেম্বর) এই মজুরি বোর্ড গঠন করা হবে। শুক্রবার রাতে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তাদের ন্যায্য দাবি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শিল্পকারখানা রক্ষা করার পাশাপাশি শ্রমিকদের ন্যায্য দাবি আদায় করা জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের দাবি পূরণে সক্ষম হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।









