তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কমিশন বাড়াতে আমদানিকারক, পরিবেশক ও খুচরা বিক্রেতারা একযোগে দাবি তুলেছেন। তারা এলপিজি বাজারজাতকরণের বিভিন্ন ধাপে ব্যয় বাড়ানোর প্রস্তাবও দিয়েছেন। এসব প্রস্তাব নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার গণশুনানি করেছে।
এই শুনানিতে ব্যবসায়ীরা তাদের প্রস্তাবগুলো উপস্থাপন করেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এলপিজির দাম বৃদ্ধির আশঙ্কা করছেন ভোক্তারা।












