সরকার কানাডা ও রাশিয়া থেকে মোট ১ লাখ ৫০ হাজার টন মিউরেট অব পটাশ সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এতে মোট ব্যয় হবে ৭০৮ কোটি ৭৫ লাখ ৪ হাজার ৪৯০ টাকা, যা কৃষি ভর্তুকি খাতের বাজেট থেকে মেটানো হবে। সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
কানাডা থেকে ৮০ হাজার টন এবং রাশিয়া থেকে ৭০ হাজার টন সার আমদানি করা হবে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় এই সার কেনা হবে এবং আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে প্রতি টন সার ৩৮২.৩৮ মার্কিন ডলারে নির্ধারিত হয়েছে।













