সৌদি আরবের প্রতিরক্ষায় মিশরীয় সেনা মোতায়েনের বিষয়ে পার্লামেন্টে আগামী সপ্তাহে ভোট অনুষ্ঠিত হতে পারে। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই সামরিক সহায়তার জন্য পার্লামেন্টের অনুমোদন চেয়েছেন। ইয়েমেনের হুতি গোষ্ঠী কর্তৃক সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য অবকাঠামোয় হামলা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কায়রোর এই অবস্থান পরিবর্তন হয়েছে।
এর আগে ১৯৬২ সালে ইয়েমেনে গৃহযুদ্ধের সময় মিশর সেখানে বড় আকারের সামরিক হস্তক্ষেপ করেছিল। দীর্ঘ কয়েক দশক পর আবারও সৌদি আরবকে রক্ষায় মিশর নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে, যা দেশটিকে সরাসরি সামরিক সংঘাতে আরও কাছাকাছি নিয়ে আসছে।







