মেহেরপুরের গাংনী উপজেলায় দুই সাংবাদিককে মারধর ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার মামলায় মো. খায়রুজ্জামান (৫০) নামে এক ব্যক্তি আটক হয়েছেন। গতকাল রাতে তেঁতুলবাড়িয়া এলাকা থেকে তাকে গাংনী থানার পুলিশ অভিযানে আটক করে।
আটক ব্যক্তি তেঁতুলবাড়ী ইউনিয়নের মৃত ছহির আলীর ছেলে আকামত। পুলিশ জানিয়েছে, তিনি মামলায় অজ্ঞাতনামা আসামি ছিলেন। অন্য আসামিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে জানান গাংনী থানার ওসি মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।









