একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী অর্থী আহমেদ এবার কণ্ঠশিল্পী অতসীর নতুন গান 'অংক না জানার গান'-এর মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন। গত বছর অতসীর 'অল্প একটু জীবনের গান' ভিডিওতে মডেল হয়েছিলেন মৌসুমী হামিদ।
অর্থী আহমেদ জানান, এই গানে নাচের অংশ কম থাকলেও তিনি ক্যামেরার সামনে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। গানটির কথা ও সুর করেছেন উদয়ন রাজীব এবং সংগীত আয়োজন করেছেন অটমনাল মুন। গানটি ২৪ অক্টোবর অতসীর ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হবে।





