সরকার একটি নতুন আইন প্রস্তাব করেছে যা বাবা-মা, দাদা-দাদি বা স্বামী-স্ত্রী সম্পত্তি দান করার পরও জীবনের শেষ দিন পর্যন্ত সেই সম্পত্তি ব্যবহার ও ভোগদখল করার অধিকার দেবে।
‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ নামক বিলটি ২৭ আগস্ট জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এটি পাস হলে ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে নতুন ১২২ক ও ১২২খ ধারা যুক্ত হবে, যা আজীবন ভোগদখলের অধিকার আইনগত স্বীকৃতি দেবে।







