ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে শফিকুল ইসলাম খানকে (মিল্টন) আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত হওয়ার এক মাসের বেশি সময় পর এই নতুন নেতৃত্ব পেল বিএনপির এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। শফিকুল ইসলাম খান যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং এস এম জাহাঙ্গীর হোসেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।








