রামলীলা ময়দানে এক বিশাল সমাবেশে ভারতের বিরোধী দলগুলো ‘ইন্ডিয়া’ জোটের নেতারা মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছেন। তারা দেশ ও সংবিধান রক্ষার শপথ নিয়ে বলেছেন, এই লড়াই কোনো একক দলের নয়, বরং গণতন্ত্রপ্রিয় সকল ভারতবাসীর। জ্ঞানেশ কুমারকে সরানোর পর তাদের পরবর্তী লক্ষ্য হবে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ক্ষমতাচ্যুত করে দেশের গণতন্ত্র রক্ষা করা।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন, ভোট চুরির মাধ্যমে মোদি-শাহ রাজত্ব করছেন এবং ১৫ শতাংশ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি জ্ঞানেশ কুমারকে কারাগারে পাঠানো এবং মোদি-শাহকেও শাস্তির মুখোমুখি করার দাবি জানান। নাগরিক সমাজের প্রতিনিধিরাও সমাবেশে উপস্থিত ছিলেন এবং ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানান।






