কংগ্রেস নেতা রাহুল গান্ধী মঙ্গলবার বিরোধী দলের নেতাদের তার বাড়িতে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার এই গণআন্দোলনে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই আন্দোলন অব্যাহত থাকবে।
এই চা-চক্রের পর নেতারা সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলবেন। উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলো।







