মার্কিন এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার নীতিতে কোনো পরিবর্তন আনেনি। বুধবার (১৪ অক্টোবর) রাশিয়ার আসন্ন হামলা সম্পর্কে সতর্ক না করার অভিযোগে কিয়েভ ওয়াশিংটনের সমালোচনা করার পর তিনি এই তথ্য নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ইউক্রেনের মতো মিত্র ও অংশীদারদের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময়ের নীতিতে যুক্তরাষ্ট্র আগের মতোই রয়েছে এবং কোনো পরিবর্তন আনা হয়নি।







