যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে হামলার ষড়যন্ত্রের পেছনে দায়ী করেছেন। তিনি ব্রিটিশ পার্লামেন্টে জানান, এই ঘটনায় ইরানের ২ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বার্নহ্যাম বলেন, যুক্তরাজ্যের ভূখণ্ডে এমন হুমকি সহ্য করা হবে না এবং ইরানের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটেন তার সব ক্ষমতা ব্যবহার করবে।
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, শত্রুতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই ইরানি নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। ২৯টি দেশ এক যৌথ বিবৃতিতে ইরানকে অনুপ্রবেশের চেষ্টার জন্য দায়ী করেছে। ইরান অবশ্য এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়েছে।







