মোহাম্মদপুর, লালবাগ ও বংশাল থানা পুলিশ শনিবার (২৯ আগস্ট) বিশেষ অভিযানে ৪৫ জন অপরাধীকে গ্রেফতার করে। মোহাম্মদপুর থানা পুলিশ ৩২, লালবাগ ৮ এবং বংশাল ৫ জনকে আটক করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি। পুলিশ জানায়, সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









