মার্কিন ডেমোক্র্যাটিক দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ট্রাম্পকে 'আমেরিকার ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট' বলে আখ্যায়িত করেছেন। তিনি ইরান যুদ্ধ ও তেল ব্যবসায়ীদের সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে অভিযোগ তুলেছেন।
ওয়ারেন বলেন, ট্রাম্পের তেল ব্যবসায়ী বন্ধুরা তার নির্বাচনী প্রচারে এক মিলিয়ন ডলার দিয়েছিল এবং ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তারা বিপুল মুনাফা করছে। তিনি গ্যাসোলিনের দাম কমানোর জন্য ইরান যুদ্ধ শেষ করার আহ্বান জানান।







