সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি জানিয়েছেন, সৌদি আরবের খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এদিকে, ইয়েমেনের সরকার সমর্থিত বাহিনী জানিয়েছে, তারা তাইজ অঞ্চলের আল ওয়াজিয়াহ জেলাটি হুথিদের কাছ থেকে দখলে নিতে বড় ধরনের অভিযান চালাবে। এই অভিযান সানাসহ হুথিদের প্রভাব থাকা অন্যান্য অঞ্চলগুলো উদ্ধারের সরকারি পরিকল্পনার অংশ।
অন্যদিকে, ইয়েমেনের সরকারি বাহিনী মারিব অঞ্চলে হুথিদের ছোড়া একটি ‘ঘোস্ট ড্রোন’ ভূপাতিত করেছে। ইয়েমেনের প্রধানমন্ত্রী লোহিত সাগর ও বাব এল মান্দেব প্রণালিতে নিরাপদ নৌ চলাচলের সঙ্গে দেশের স্থিতিশীলতা অবিচ্ছেদ্যভাবে জড়িত বলে মন্তব্য করেছেন এবং হুথিদের বিরুদ্ধে সামরিক অভিযানে সরকারের সমর্থন আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।






