ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে জুতার মালাটি অপসারণ করা হয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
এই ঘটনায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা নিন্দা জানিয়েছেন। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জেলা প্রশাসক কার্যালয়ে এ বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।



