চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর সময় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের নেতা তাওহীদুল ইসলাম বুখারীকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি ভারতে যাওয়ার জন্য চেকপোস্টে আসেন।
সার্ভারে তার নাম কালো তালিকাভুক্ত থাকায় তাকে আটক করা হয় এবং দর্শনা থানায় হস্তান্তর করা হয়। তার পাসপোর্ট নম্বর A২১১৯৩১৩৯ এবং ভিসা নম্বর VN৩৫৬৯৫১৬। তিনি ভ্রমণ ভিসায় ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। বুখারীর বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।








