যুক্তরাষ্ট্রের ম্যাস জেনারেল ব্রিঘামের বিশেষজ্ঞরা একটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) টুল তৈরি করেছেন যা ক্যানসারে আক্রান্ত রোগীর মুখের ছবি বিশ্লেষণ করে তার বেঁচে থাকার সম্ভাবনার পূর্বাভাস দিতে পারে। এই টুলটি রোগীর জৈবিক বয়স অনুমান করে, যা তার প্রকৃত বয়সের চেয়ে তিনি দেখতে কতটা বয়স্ক তা নির্দেশ করে।
প্রায় ৪ কোটি মানুষের মুখের ছবি ব্যবহার করে প্রশিক্ষিত এই এআই মডেলটি দুটি অংশে কাজ করে: 'এফএএইচআর-ফেসএজ' জৈবিক বয়স অনুমান করে এবং 'এফএএইচআর-ফেসসারভাইভাল' সরাসরি ছবি দেখে পূর্বাভাস দেয়। গবেষণার ফলাফল 'ল্যানসেট ডিজিটাল হেলথ' সাময়িকীতে প্রকাশিত হয়েছে।














