জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ছাত্ররা গান-বাজনা বন্ধ করতে যায়নি, শুধু শব্দ কমানোর জন্য অনুরোধ করেছিল। অথচ তাদের মারধর করা হয়েছে, প্রায় ৩০ জন আহত হয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনাটি মিডিয়ায় 'গান-বাজনা বন্ধ করে দেওয়ার' ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সঠিক নয়। স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার সুষ্ঠু বিচার করেননি, বরং 'শাক দিয়ে মাছ ঢাকার' চেষ্টা করছেন।







