এয়ার ইন্ডিয়ার একটি বিমান বোমা হামলা ও বিমান ছিনতাইয়ের হুমকির পর ভারতের জয়পুরে জরুরি অবতরণ করেছে। ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লিগামী ফ্লাইটটি নিরাপত্তাঝুঁকির কারণে জয়পুরে অবতরণ করে।
পরে প্রয়োজনীয় তল্লাশি ও নিরাপত্তা যাচাই শেষে বিমানটিকে দিল্লির উদ্দেশে যাত্রার অনুমতি দেয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ফ্লাইট এআই২০৩০-কে জয়পুরে অবতরণ করানো হয়।












