বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন ভিসা ছাড়াই বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধায় মোট ৩৫টি দেশে ভ্রমণ করতে পারবেন। সম্প্রতি প্রকাশিত হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ৯৭তম। এই সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, বুরুন্ডি, কম্বোডিয়াসহ বিভিন্ন দেশে এই সুবিধা পাচ্ছেন। গত বছর এই সংখ্যা ছিল ৩৭টি।
বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়। পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কতটি দেশে ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতেই পাসপোর্টের শক্তিমত্তা নির্ধারণ করা হয়। সিঙ্গাপুর এই সূচকে শীর্ষস্থান ধরে রেখেছে।







