ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ও চীনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছেন। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, সম্ভাব্য বৈঠক নিয়ে আলোচনা চলছে, তবে এর আলোচ্যসূচি এখনও নির্ধারিত হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও প্রস্তাবে সম্মতি দেননি, তবে তিনি ইতিবাচক মনোভাব দেখাতে পারেন।







