পাকিস্তানে ধর্ষণ মামলার বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার লক্ষ্যে ২০২১ সালে বিশেষ আইন প্রণয়ন করা হলেও পাঁচ বছরেও তা কার্যকর হয়নি। সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, বিপুলসংখ্যক মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যেখানে দোষী সাব্যস্তের হার খুবই কম।
২০২১ সাল থেকে ২০২৬ সালের মাঝামাঝি পর্যন্ত পাকিস্তানে ধর্ষণ-সংশ্লিষ্ট মোট ৪৭ হাজার ৪৫২টি মামলা নথিভুক্ত হয়েছে। তবে হাজার হাজার মামলা বাতিল হয়েছে এবং অনেকগুলো নিষ্পত্তি ছাড়াই পড়ে আছে, যা বিচারব্যবস্থার জবাবদিহির ক্ষেত্রে বড় ঘাটতি নির্দেশ করে।








