পাকিস্তান সেনাবাহিনী সম্প্রতি ফাতাহ-২ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বর্ধিত পাল্লার সংস্করণের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে। অত্যাধুনিক নেভিগেশন প্রযুক্তি ও অ্যাভিওনিকস সমৃদ্ধ এই ক্ষেপণাস্ত্রটি শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
আইএসপিআর জানিয়েছে, এই নতুন অস্ত্রব্যবস্থা পাকিস্তানের আঘাত হানার সক্ষমতা এবং শত্রুপক্ষের গভীর অভ্যন্তরে হামলার ক্ষমতা আরও বৃদ্ধি করবে। পরীক্ষামূলক উৎক্ষেপণ অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজ্ঞানী ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।







