ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেলে যাওয়া থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন। তিনি ওয়াশিংটনকে নতুন করে সামরিক অভিযান শুরু না করার বিষয়ে সতর্ক করেছেন। আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘কারাগারের বাইরে থাকতে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন’।
তিনি আরও বলেন, নেতানিয়াহু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এর পরিণতি কী হতে পারে, তা বিবেচনায় নিচ্ছেন না। আরাগচি স্মরণ করিয়ে দেন, ‘গতবার আপনারা যখন ‘কাজটা শেষ করতে’ চেয়েছিলেন, তখন ইরান আরও শক্তিশালী হয়ে বেরিয়ে এসেছিল। আবারও ভাগ্য পরীক্ষা করতে চান? স্বাগতম। তবে সাবধান থাকবেন, আমাদেরও কিছু অসমাপ্ত কাজ রয়েছে।’







