ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ায় গোয়েন্দা সংস্থা সিআইএ ও মোসাদ তেহরানের ভেতরে গোপন অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। পারমাণবিক হুমকি, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি এবং দীর্ঘ আলোচনার মাধ্যমে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান।
বিশ্লেষণে বলা হয়, গোয়েন্দা সক্ষমতা, বিশেষ করে তেহরানের নিরাপত্তা কাঠামোর দুর্বলতা শনাক্ত ও মূল্যায়নের সামর্থ্য নির্ধারক ভূমিকা রাখতে পারে। অতীতেও মোসাদের অভিযানে ইরানের পারমাণবিক নথিপত্র জব্দ, অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং মোহসেন ফখরিজাদেহকে হত্যার ঘটনা তেহরান সরকারের নিরাপত্তাব্যবস্থার গুরুতর দুর্বলতা প্রকাশ করেছে।







