রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং সংলগ্ন ঘুন্টিঘর এলাকায় মাদক স্পটে পুলিশের বিশেষ অভিযানে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এই অভিযান চালানো হয়। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশের এই অভিযানটি রাজনৈতিকভাবে আলোচিত একটি ঘটনার পর চালানো হলো। যদিও ডিএমপি জানিয়েছে, এটি একটি নিয়মিত মাদকবিরোধী অভিযান ছিল।












